• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে দলিল লেখকদের কলম বিরতি

জয়পুরহাট প্রতিনিধি, ১২ নভেম্বর: জয়পুরহাটের কালাই উপজেলা সাবরেজিস্টারের বিরুদ্ধে দলিল লেখকদের গালিগালাজ করাসহ তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেওয়ায় প্রতিবাদে দলিল লেখক সমিতির সদস্যরা কলম বিরতি কর্মসূচি শুরু করেছেন। রোববার সকাল ১০টা থেকে কলম বিরতির মাধ্যমে দলিল লেখকরা দলিল লেখা বন্ধ করে অফিস চত্ত্বরে অবস্থান করছেন বলে সরেজমিনে জানা গেছে। এ ঘটনায় জমি ক্রেতা-বিক্রেতারা দলিল রেজিস্ট্রি নিয়ে বিপাকে পরেছেন।

সংশ্লিষ্ট দলিল লেখকরা অভিযোগ করে জানান, উপজেলা সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীন বিভিন্ন অযুহাতে দলিল লেখকদের গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তিনি ইতোমধ্যে হবিবর রহমান, এমদাদ হোসেন, বাবলু মিয়া , মোজাম্মেল হক ও সেকেন্দার আলীসহ কয়েকজন দলিল লেখককে সাময়িক বরখাস্ত করেছেন, এমনকি এ নিয়ে কেউ বারাবারি করলে স্ইে দলিল লেখকদের লাইসেন্স বাতিলেরও হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ দলিল লেখকদের।

কলম বিরতি চলাকালে দলিল লেখকদের বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ সাব রেজিষ্টারের বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে কালাই উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সুজাউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, আলহাজ্ব সেকেন্দার আলী, ফজলুর রহমান, হবিবর রহমান, এমদাদ হোসেন, বাবল মিয়াু, মোজাম্মেল প্রমুখ।

কালাই উপজেলা সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীনের বক্তব্য নেয়ার জন্য কার্যালয়ে গিয়ে তাকে না পাওয়ায় তার মুঠোফোনে (০১৭১৮-২৮০৬৩৪) একাধিকরার ফোন করা হয়। কিন্তু রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। জয়পুরহাট জেলা সাব-রেজিস্টার মো. তাজিবুর রহমান জানান, ‘দলিল লেখকদের কলম বিরতির বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ