নওগাঁ, ১৩ নভেম্বর : নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে ৫ শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, সোমবার সকালের দিকে নওগাঁ সীমান্ত এলাকার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে রওনা দিচ্ছিল। এ সময় ওই ১০ রোহিঙ্গা তড়িঘড়ি করে বাসে উঠে বসে। স্থানীয়রা বুঝতে পেরে তাদের আটকে রেখে সাপাহার ১৪ বিজিবিকে খবর দেয়। তারা এসে রোহিঙ্গাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল খিজির খাঁ জানান, ওই ১০ রহিঙ্গাকে আটকের পর স্থানীয় খঞ্জনপুর কোম্পানি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।