• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে আইএফডিসি’র উদ্যোগে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বর হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: গোলাম মোস্তাফা। চিরিরবন্দর উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ (আইএফডিসি) ডা: সাহারুক আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সাতনালা ইউনিয়নের উপ-সহকারী মো: মসলেম উদ্দিন । অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী। সারাদিন ব্যাপী এ প্রশিক্ষণে চিরিরবন্দর উপজেলা জোত সাতনালা কৃষি ব্লকের ২৫ জন কৃষক ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জন কৃষক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ