• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে ছাত্রদল সভাপতি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৩ নভেম্বর ভোরে পৌর শহরের হাসপাতাল রোড নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত রবিবার ১২ নভেম্বর উপজেলা ছাত্রদলের কর্মী সমাবেশে দু’গ্রুপের(মনির ও বিপ্লব) সংঘর্ষে ৪ জন আহত হয়। এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে বদরগঞ্জ থানায় ১৭জনের নামে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মনিরকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান বিপ্লব বাদী হয়ে মনিরসহ ১৭জনের নামে মামলা করায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বদরগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে অর্চনা রাণী হত্যা মামলার আসামী বিমল চন্দ্র (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৩ নভেম্বর ভোরে উপজেলার দামোদরপুর ইউপির তালুক দামোদরপুর কালাপানি নিজ বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। বিমল চন্দ্র অর্চনা রাণীর শশুর। সে কালাপানির ঘুতু বর্মণের পুত্র।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান বিমল অর্চনা রাণী হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য অর্চনা হত্যা মামলাটি প্রথমে ইউডি মামলা হিসেবে ২৬ মার্চ ২০১৭ তারিখে বদরগঞ্জ থানায় দায়ের হয়। মেডিকেল রিপোর্টটি আসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ১২ নভেম্বর ২০১৭ তারিখে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ