• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের পূর্ব পাশে রেলক্রসিং এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৪) বয়সের নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সত্যতা নিশ্চিত করেছেন,রেলওয়ে থানার ওসি উছমান গনি পাঠান।
স্থানীয়রা জানান, ভোরে দূর্ঘটনা ঘটলেও সকাল ৮টার দিকে পথচারীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে রেলওয়ে থানার এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নারীর মরদেহ উদ্ধার করেন চাঁদপুর রেলওয়ে (জিআরপি ) থানায় নিয়ে আসে। নারীর শরীরে সেলোয়ার কামিজ পরিহিত ছিল। এলাকা বাসীর ধারনা এ নারীকে যে কোন স্থানে হত্যা করে তার লাশ রেললাইনের উপর ফেলে রাখা হয়েছে। কেননা যে অবস্থায় নারীর দেহ লাইনে পরে ছিল তাতে আত্রহত্যার মত দৃশ্য পরিলক্ষিত হচেছনা।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) উছমান গণি পাঠান জানিয়েছেন, নিহত নারীর বয়স আনুমানিক ২৪ হবে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ সনাক্ত না হলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ