কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রনালয়ের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে গৃহ-হারা মানুষের কথা চিন্তা করে সরকারী খাঁস জমিতে গুচ্ছ গ্রাম নির্মাণ করে তাদেরকে পূনবাসন করার ব্যবস্থা গ্রহন করেছেন। এর পাশাপশি তারা যেন নিজেরাই স্বালম্বী হয়ে সমাজ ও দেশের মানুষের কাছে মাথা উচু করে দাঁড়াতে পারে সেই জন্য গুচ্ছ গ্রাম গুলোতে পুকুর খনন করে মাছ চাষ, হাঁস,মুরগী পালন, প্রশিক্ষনের মাধ্যমে গবাদী পালন, বিভিন্ন প্রজাতির গাছ রোপন, শাক সবজি চাষ আবাদ করতে পারে সেই জন্যও সরকার ব্যবস্থা গ্রহন করেছেন। তিনি ১৪ নভেম্বর’১৭ মঙ্গল বার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা সুন্দরপুর ইউনিয়নে সুন্দরপুর গুচ্ছ গ্রাম-১ (সম্প্রসারন) ও সুন্দরপুর-২ গুচ্ছ গ্রাম ২টির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে গুচ্ছ গ্রাম উদ্ধোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় প্রকল্প পরিচালক গুচ্ছ গ্রাম-২ পর্যায় (সিভিআরপি) প্রকল্প ও যুগ্ন সচিব মোঃ মাহবুবু-উল-আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, সুন্দরপুর ইউপি আওমীলীগের সাধারন সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, ভূমিহীন মোঃ আজাহার আলী, প্রমুখ। প্রধান অতিথি আলোচনা সভার পূর্বে গুচ্ছ গ্রামের ফলক উম্মোচন করেন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্ত ও ১২০টি ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করেন।