• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে ট্রেন-কাভার ভ্যানের সংঘর্ষে একজন নিহত

দিনাজপুর প্রতিনিধি, ১৬ নভেম্বর: দিনাজপুরের পার্বতীপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পাবর্তপুর উপজেলার বড়পুকুরিয়া রেল ক্রসিং এ দূর্ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণ পরে লাইনে রক্ষিত দূর্ঘটনা কবলিত কাভার ভ্যানটির সাথে আবারো খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনেও সংঘর্ষ হয়। পরে পার্বতীপুর-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে ৯টায় আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ঘটনার পর থেকে ক্রসিং এর লাইনম্যান আজিজুল পলাতক রয়েছে।
নিহত ব্যক্তি কাভার ভ্যানের হেলপার। তিনি নীলফামারী জেলা শহরের আজিজুল ইসলামে ছেলে বিপ্লব (২৬)। আহত চালক আবুল কালাম(৩০) গুরুত্বও আহত অবস্থায় এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়িও নীলফামারী জেলায়। নিহত ও আহত ব্যক্তি সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় একটি তেলবাহী ট্রেনের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব নামে কাভার্ট ভ্যানের শ্রমিক নিহত হয়। আহত হয় আবুল কালাম । দূর্ঘটনা কাভার ভ্যানটি বিকল হয়ে ট্রেন লাইনের উপরে পড়ে থাকে। পরে ভোর পৌনে ৬টায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে আবারও সংঘর্ষ হয়। এবং ট্রেনটি আটকা পড়লে পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সড়ে ৯টায় আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বড়পুকুরিয়া রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় এ দূর্ঘটনা ঘটেছে। কাভার ভ্যানটি ঢাকা থেকে মাল বোঝাই অবস্থায় নীলফামারী যাচ্ছিলো।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ‘সকালে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। পরে সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ