• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় তালগাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পরিবেশ রক্ষার্থে আবুল হাসেম নামে জনৈক এক ব্যাক্তি নিজ উদ্দোগে তাল গাছের চারা সরকারের অঙ্গিকারে লাগানো হয়। কিন্তু খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের আব্দুর রাজ্জাক রাজু, আজিজার রহমান, গণেশ চন্দ্র, আব্দুল হাফেজ, খলিল উদ্দীন, মোঃ মিস্টার, তইমুর আলী, নাজমুল হোসেন, আবুল হোসেন ও মজনু মিয়া এলাকার স্বার্থে বটতলী নামক স্থানের রাস্তার ধারে গত ৮ নভেম্বর বুধবার তালগাছের চারা রোপণ করলে গোয়ালডিহি ইউনিয়নের ইউপি সদস্য জামাত নেতা মোঃ আব্দুস সাত্তার চারাগুলি তুলে ফেলেন।

এলাকাবাসী বলে, কি কারণে চারাগুলি তুলে ফেলা হয়েছে। জবাবে ইউপি সদস্য বলেন, ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ্’র নির্দেশে আমি চারাগুলি উপরে ফেলেছি। এব্যাপারে ইউপি চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন গ্রহন করেননি।

এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে গত ১৪ নভেম্বর তারিখে আবুল হাফেজ খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে দোষী ইউপি সদস্য এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে নিজ উদ্দোগে পরিবেশ রক্ষায় এলাকায় তালগাছের চারা লাগানো শুরু করলে উল্ল্যেখ্য ব্যক্তিরা হিংসা পরায়ন হয়ে সরকারের এই নির্দ্দেশ অমান্য করে পরিবেশ রক্ষার কাজে ওই দুর্বৃত্তরা বাধাগ্রস্থ করছে। এব্যাপারে আবুল হাসেম আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ