আন্তর্জাতিক ডেস্ক, ১৬ নভেম্বর: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্তোরায় বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ হতাহতের খবর পাওয়া গেছে।
আফগান সংবাদ মাধ্যম জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ কেঁপে ওঠে কাবুলের লাব ই জার চত্বর। এখানে একটি রেস্তোরাঁয় হামলা চালানো হয়। বিস্ফোরণের পর বাইরে ছড়িয়ে পড়ে বেশকয়েকজনের ছিন্নভিন্ন দেহ।
ঘটনাস্থল ঘিরে নিয়েছে রক্ষীবাহিনী। রেস্তোরাঁর পরিস্থিতি আরও ভয়াবহ। এদিকে বিস্ফোরণের জেরে কাবুল জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসগুলির নিরাপত্তা আরও কড়াকড়ি করা হল।