• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়র খোকনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৬ নভেম্বর: মানহানির অভিযোগ এনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর শাহবাগের বাসিন্দা মমতাজ ইসলাম নামের এক নারী। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে মমতাজ এই মামলা করেন।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদী মমতাজের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জানান, গত ১৩ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৯ নভেম্বর অভিযান শুরু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একই ধরনের সংবাদ প্রকাশিত হয় আরো দুটি পত্রিকায়।

সংবাদে বলা হয়, ১২ নভেম্বর একটি সভায় রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড আনন্দবাজার এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মেয়র সাঈদ খোকন।

সংবাদে আরো বলা হয়, আনন্দবাজার রেলওয়ের পাশের জায়গায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড স্থাপন করা হবে বলে জানান মেয়র। সেই সংবাদের পর রেলের জায়গায় বাদী ও অন্য কিছু দোকান মালিক ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন।

আইনজীবী আরো জানান, বাসস্ট্যান্ড স্থানান্তরের সিদ্ধান্তে অপমানবোধ করেছেন মর্মে মমতাজ মামলাটি দায়ের করেন। তিনি সাঈদ খোকনের কাছে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়াসহ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ