• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গাদের ফেরত নিতে অস্বীকার করলেন মিয়ানমারের সেনাপ্রধান

সিসি নিউজ, ১৬ নভেম্বর: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং লাইং।
বৃহস্পতিবার বলেছেন, গণভাবে রোহিঙ্গা মুসলমানদের ফিরে আসতে দেয়া হবে না। বার্তাসংস্থা এএফপি এ খবর দিয়েছে।
মিয়ানমারের সেনাপ্রধান বলেন, দলে দলে রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারে ঢুকবে এ ধরনের অনুমতি দেয়া সম্ভব নয়। রোহিঙ্গা মুসলমানেরা যেভাবে দলে দলে বাংলাদেশে ঢুকেছে ঠিক সেভাবে তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়ার হয়েছে। ওই প্রস্তাবের পরই এ বিষয়ে মুখ খুললেন মিয়ানমারের সেনাপ্রধান।
গত কয়েক সপ্তাহ ধরেই মিয়ানমার ও বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করে আসছে।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এর ফলে অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ সময়ের মধ্যে অন্তত সাত লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মানবেতর জীবনযাপন করছে।
মিয়ানমার সরকার রাখাইনে সহিংসতা বন্ধের দাবি করলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সেখানে মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ