• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাবি’র অপহৃত ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

ঢাকা, ১৮ নভেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রীকে রাজধানীর একটি কাজী অফিস থেকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার সাবেক স্বামী সোহেল রানাকেও আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা দুইটা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ঢাকা পুলিশের সহায়তায় রাজশাহী পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করে। তাঁর সঙ্গে তাঁর সাবেক স্বামীও রয়েছে। বর্তমানে তাঁদের রাজশাহীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মূখপাত্র সহাকরী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘ঢাকা থেকে ওই ছাত্রী ও তার সাবেক স্বামীকে (বিচ্ছেদ প্রক্রিয়াধীন) ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে।’
এর আগে ‘অপহৃত’ ছাত্রীকে শনিবার দুপুর ২টার মধ্যে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে মাইক্রোবাসে করে বাংলা বিভাগের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার।
পরে ওই ছাত্রীর সন্ধান চেয়ে শুক্রবার বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে তা  স্থগিত করা হয়।
এদিকে সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে রাতে ওই ছাত্রীর শ্বশুর জয়নার আবেদীনকে নওগাঁর পত্নীতলা থেকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ