কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিন বড়ভিটা পাইকারটারী গ্রামে ছয়টি পরিবারের ১৫ বসতঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গেছে দুইটি গরু, একটি ছাগল. শতাধিক হাঁসমুরগী ও একশত জোড়া কবুতর। শনিবার (১৮ নবেম্বর) গভীর রাতের এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান জানান, রবিবার ভোর রাতে গ্রামবাসী যখন ঘুমিয়ে তখন জাহাঙ্গীর হোসেনের বসত ঘরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। যা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই পরিবারের আত্মচিৎকারে মানুষজন ছুটে ফায়ার সাভির্সে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি পৌছার আগেই ৬ পরিবারের ১৫টি বসত ঘর ও ঘরে রক্ষিত সকল আসবাবপত্র, ধান চাল, নগদ অর্থ পুড়ে ছাই হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্থ্য পরিবারের মধ্যে রহিমুদ্দিনের ২টি গরু, মমিনুর রহমানের ও মাহফুজার রহমানের একশত জোড়া কবুতর, লিমন মিয়ার একটি ছাগল, সাইফুল ইসলাম এবং রব্বানি মিয়ার ঘরে থাকা ধান-চাল নগদ অর্থ পুড়ে যায়। এতে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক বলে সকলে দাবি করছে। বিষয়টি পুলিশকে জাননো হয়েছে।