• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে পুলিশের অভিযানে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

বিরামপুর (দিনাজপুর),  ২০ নভেম্বর:দিনাজপুরের বিরামপুরে পুলিশের কঠোর অভিযানে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে একটি পিকআপ ভ্যানে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে সেটি আটক করা হয়। তবে অনেক চেষ্টার পরেও আসামীদের ধাওয়া করলে ঘন কুয়াশার অন্তরালে তারা পালিয়ে যায়। পরে পিকআপে থাকা একটি নীল ড্রাম থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.এস.এম হাফিজুর রহমান জানান, “ভোরে প্রায় সাড়ে ৪ টার সময় বিরামপুর রেল ক্রসিং এর নিকট ফেন্সিডিল ঢুকবে, সোর্সের এমন গোপন সংবাদ পেয়ে তড়িঘড়ি করে ডিউটি অফিসারকে ফোর্স রেডি করতে বলি। পরে সেখানে গিয়ে গাড়ি চালক কন্সটেবল ফিরোজ, এসআই সামসুল, আনোয়ারুল, কন্সটেবল জিয়ার সহযোগীতায় দ্রুত এগিয়ে আসা একটি হলুদ রং এর পিকআপ ধাওয়া করে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ