অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে ৩ আরোহী নাগেশ্বরী উপজেলার বেপারিহাট থেকে রায়গঞ্জে যাওয়ার পথে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়করে পাথারী মসজিদ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুত্বর আহত দুইজনকে কুড়িগ্রাম ও রংপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারা।
নিহতরা হলেন, সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার ব্যাপরী হাটের মৃত খায়রুল শেখের ছেলে আব্দুল মোত্তালেব (৩৫), উত্তর ব্যাপারী হাট গ্রামের শামছুল হক ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারী (৩০) ও নাগেশ্বরী পৌরসভার মাছুরখামার গ্রামের ইব্রাহীম আলীর পুত্র সোহেল রানা (৩২)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।