• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক আনিছুর রহমানের জামিন আবদেন না-মঞ্জুর

কুড়িগ্রাম প্রতনিধি, ২১ নভেম্বর: আইসিটি মামলায় গ্রেফতারকৃত দৈনিক সংবাদ পত্রিকার কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান আনিসে’র জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আহসান হাবীব নীলু জানান, জেলা ও দায়রা জজ এএইএম ইলিয়াস হোসাইন’র আদালতে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় জামিনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আসামী পক্ষে বারের সিনিয়র আইনজীবী এড. এনামুল হক চৌধুরী চাঁদ জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত সাংবাদিক আনিছুর রহমানের জামিন না-মঞ্জুর করেন। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। এখনও মুল অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ভুমিকা নিয়ে সাংবাদিক ও সুশিল সমাজে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর হাট খোলাপাড়া এলাকার আব্দুল্যাহ মিয়ার পূত্র সুমন মিয়া (২৪) ফেসবুক আইডি থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটি পোষ্ট আসে। তাৎক্ষণিকভাবে ঐ পোষ্টটির স্ক্রিন শর্ট নিয়ে সাংবাদিক আনিস ইউনিয়ন যুবলীগ নেতা শাহ কামালকে ব্যবস্থা নিতে বলেন এবং পেশাগত কাজের প্রয়োজনে ছবিটি সংগ্রহ করেন। এরপর শাহ কামাল গত ০৮/০৯/১৭ তারিখে রৌমারী থানায় সুমন মিয়াকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দাখিল করে। সেখানে একমাত্র আসামী করা হয়েছিল সুমন মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিনেও পুলিশ তা আমলে নেয়নি। পরবর্তীতে পুলিশ এ ব্যাপারে সুমনের বিরুদ্ধে মামলা করতে সাংবাদিক আনিছুর রহমানকে চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় দুই মাস ৭দিন পর ৩১/১০/১৭ ইং তারিখে নতুন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধন/১৩) এর ৫৭ (২) ধারায় আনিসকে ২নং আসামী করা হয়। পরে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ