• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁদলেন, কাঁদালেন, অতঃপর বিদায় নিলেন সাজেবুর রহমান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বদলি জনিত কারনে জনবান্ধব খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান দুই বছরের মাথায় খানসামা থেকে বিদায় নিলেন।
খানসামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোঃ সাজেবুর রহমান বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত ২০ নভেম্বর ছিল খানসামায় তাঁর শেষ কর্মদিবস।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তিনি খানসামা ত্যাগ করেন।
এদিন প্রথমে উপজেলা পরিষদ চত্বরে খানসামা উপজেলা চেয়ারম্যান, অফিসারবৃন্দ সহ কয়েকশত নারী-পুরুষ তাঁকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানায় , এর পর
আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যা,সুশীল সমাজ,সাংবাদিক সহ সর্বস্তরের জনগন তাঁকে বিদায় জানান।
উল্লেখ্য যে, ২০১৫ সালের ২৪ আগস্ট খানসামায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে বিগত দুই বছরে বিভিন্ন সময়োপযোগী কার্যক্রমের ফলে পুরো উপজেলায় তিনি জনপ্রিয় হয়ে উঠেন। খানসামায় দায়িত্বে থাকাকালীন সময়ে দুইবার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন জনবান্ধব অফিসার সাজেবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ