• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত’

সিসি ডেস্ক, ২৩ নভেম্বর : পারমাণবিক ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলবে বলে জানিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সাভার সেনানিবাসে আয়োজিত সিএমপি কোরের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক মজবুত। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ যাতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলারও সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।

তিনি বলেন, মিয়ানমার থেকে ৬-৭ শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের সহযোগিতায় আমাদের সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব-পুলিশসহ সাধারণ মানুষ আন্তরিকতা সঙ্গে কাজ করছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছে।

এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিয়ানমারকে রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। রোহিঙ্গা সংকটে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ