কুড়িগ্রাম, ২৪ নভেম্বর : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে ধান ক্ষেত থেকে ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাইফুর ওরফে রফিজ (৫০), পিতা- আব্দুল আজিজ। তিনি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালামাটি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার সকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের একদল কৃষক মানিককাজী বিলে ধান কাটতে গেলে (পিলার নং ৯৫৪, ৩ এস) এর সন্নিকটে ধান ক্ষেতে লাশ দেখতে পায়। পরে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয়। এলাকাবাসী তাকে ভারতীয় নাগরিক বলে সনাক্ত করে। ধারনা করা হচ্ছে দূবৃত্তরা তাকে হত্যা করে লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে গেছে। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট এবং শরীরে জখমের চিনহ রয়েছে।
বাগভান্ডার বিজিবির নায়েব সুবেদার জাকির হোসেন ও পুলিশের এস আই জালাল আহমেদ জানান, লাশটি ভারতীয় নাগরিকের। লাশটি সনাক্ত করার জন্য বিএসএফ কে খবর দেয়া হয়েছে।