দিনাজপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিলের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল টায় দিনাজপুর গোড়-এ-শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দিনাজপপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তযুদ্ধের স্মৃতি স্তম্ভেও সামনে শেষ হয়।
র্যালীতে জেলা প্রশাসক মীর খায়রুল আলম ছাড়াও জেলা পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ জেলা প্রশানসনে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, বিভিন্ন সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।