• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ থেকে বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু

বেরোবি, ২৫ নভেম্বর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শুরু হওয়া শিফটভিত্তিক ছয়টি ইউনিটভুক্ত অনুষদসমূহের এই পরীক্ষা শেষ হবে আগামী ৩০ নভেম্বর।

প্রথম দিনে এ ইউনিটের চারটি শিফটে যথাক্রমে প্রথম শিফট সকাল নয়টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১ টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং চতুর্থ শিফট বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে।

এ বছর ৬ টি অনুষদভুক্ত ২১ টি বিভাগে ১৩১৫ টি আসনের বিপরীতে মোট ৫৮ হাজার ৯০৬ জনের আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবছর প্রতি আসনের বিপরীতে ৪৫ জন ভর্তিচ্ছু ভর্তিযুদ্ধে লড়াই করবে। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ জানিয়েছে, এ ইউনিটে ১৩ হাজার ৬১৯ জন, বি ইউনিটে ১৫ হাজার ৪৫৫, সি ইউনিটে ৬ হাজার ৯৯০, ডি ইউনিটে ৮ হাজার ৬৯৫, ই ইউনিটে ৬ হাজার ৮৮৯ এবং এফ ইউনিটে ৭ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছে।

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক তিনটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে গত বছরের ন্যায় এবারও ভ্রাম্যমান আদালত নিযুক্ত থাকবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ