• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভার থানার এসআই তাহমিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২৬ নভেম্বর: সাভার মডেল থানার ভেতরে পুলিশ কোয়ার্টারে থানার এসআই তাহমিনার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর থেকে থানা চত্বরে জনসাধারনের প্রবেশ কড়াকড়ি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি মোহসিনুল কাদির।

পুলিশ জানায়, রাতে ওই ফ্ল্যাটের একটি রুমে নারী এসআই তাহমিনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বামী মোবারক হোসেন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ওই দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের (দুই মাস) দুই সন্তান রয়েছে। তাহমিনা সাভার থানায় ছয় বছর ধরে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিন মাসের মাতৃত্বকালিন ছুটিতে ছিলেন তিনি।

কী কারনে ওই নারী পুলিশ আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহসিনুল কাদির। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ওই নারী পুলিশ কর্মকর্তার স্বামী একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে। তাদের বাড়ি কুমিল্লা জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ