কুষ্টিয়া, ২৬ নভেম্বর: কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দু’টি ছাত্রাবাস খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা দীর্ঘদিন ধরে বন্ধ হোস্টেল দুটি খুলে দেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, অতীতে অন্য কারো বিশৃঙ্খলার খেসারত তারা দিতে রাজী নন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লালনশাহ ও মীর মশাররফ হোসেন ছাত্রবাসে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেগুলো বন্ধ ঘোষণা করে।
মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।