• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

রংপুর সিটি নির্বাচন: ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

সিসি ডেস্ক: আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন দাখিলকারীদের মধ্যে মেয়র পদে ৭ জন, মহিলা কাউন্সিলর পদে ৬৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার ও রবিবার দুই দিনের যাছাই বাছাইয়ে মেয়র পদে ৬ জন, মহিলা কাউন্সিলর পদে ৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সুভাষ চন্দ্র সরকার। যাদের বাতিল করা হয়েছে তারা কেউ ঋণ খেলাফী, ফেরারী আসামী, জাল স্বাক্ষর ও জামিনদার ঋণ খেলাফী বলে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সহায়ক কর্মকর্তা আবু সাঈম জানান, যাছাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী একেএম আব্দুর রউফ মানিক ও সুইটি আনজুম ঋণ খেলাফী হওয়া, সমর্থকদের স্বাক্ষরে ভুল থাকায় আব্দুল মজিদ বীর প্রতীক, মামলা থাকায় নাজমুল ইসলাম নাজু, হলফ নামায় দেয়া হিসেবে গড়মিল থাকায় শাকিল রায়হান ও মেহেদী হাসান বনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, যাছাই বাছাইয়ে বাতিলের পর মেয়র পদের জন্য থাকলেন জাতীয় পার্টি মনোনিত মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামীলীগ মনোনিত সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত কাওছার জামান বাবলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদ মনোনিত আব্দুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত সেলিম আখতার এবং স্বতন্ত্র প্রাথী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা সাবেক হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

নির্বাচন কর্মকর্তা আবু সাঈম আরও জানান, ১১ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৭ জন মনোনয়ন তুলে জমাও দিলেও যাছাইব্ছাাইয়ে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন, সিটি করপোরেশনে চাকুরী থাকার কারণে ৩ নং মহিলা ওয়ার্ডের মাজেদা খাতুন, সমর্থন কারীর স্বাক্ষর ভূলের কারণে ৪ নং ওয়ার্ডের মোমেনা খাতুন, ঋণ খেলাফীর কারণে সামসুন্নাহার এবং ৬ নং ওয়ার্ডের রেজুফা খাতুনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তিনি জানান, ৩৩ টি সাধারণ কাউন্সিলর পদের জন্য ২৩১ জন মনোনয়ন ফরম তুললেও জমা দিয়েছিলেন ২২৬ জন। যাছাইবাছাইয়ে ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এখন থাকলেন ২১৮ জন। এরমধ্যে সমর্থকের জাল স্বাক্ষরের কারণে ৩ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা ও ৬ নং ওয়ার্ডের আব্দুর রউফ ডাবলু, ঋণ খেলাফীর কারণে ৪ নং ওয়ার্ডের আবু সাঈদ ও ১২ নং ওয়ার্ডের রবিউল আবেদীন রতন, ফেরারী আসামী হওয়ার কারণে ৮ নং ওয়ার্ডের বেলাল ও ১৭ নং ওয়ার্ডের নূর আলম এবং জামিনদার ঋণ খেলাফী হওয়ার কারণে ২৬ নং ওয়ার্ডের শেখ শাহজাহান আলম ও নুরুল হক মিলনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, যারা ঋণ খেলাফী হিসেবে বাদ গেছেন, তারা বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের আলোকে ঋণ খেলাফী।
ইসির এই কর্মকর্তা জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশনে ২৭ থেকে ২৯ নভেম্বর আপিল করতে পারবে। তাদের আপিল নিষ্পত্তি করা হবে ৩০ নভেম্বর। টিকে যাওয়া প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন ৩রা ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ঠা ডিসেম্বর । মোট ১৯৬ টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার এখানে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ ভোটারের মধ্যে রয়েছেন পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ