সিসি নিউজ, ২৬ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ লিমন (২৮) ও শাহিদ (৩২) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটক লিমন নিমবাগান এলাকার আইয়ুব আলীর ও শাহিদ কাজীপাড়ার নেছার আহমেদের পুত্র।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের নিমবাগান ও কাজীপাড়ায় অভিযান চালানো হয়। এসময় ১০ পিস ইয়াবাসহ লিমনকে ও ২০ পুরিয়া হোরোইনসহ শাহিদকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।