• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিসেম্বরে সিএনজি অটোরিকশা চালকদের ৪৮ ঘন্টার ধর্মঘট

ঢাকা, ২৬ নভেম্বর : আট দফা দাবিতে ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্মঘট পালন করবে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তবে ধর্মঘটের আগে দাবি আদায়ে ১০ ডিসেম্বর বিআরটিএ কার্যালয়ে ঘেরাও করবেন তারা। এমনটাই জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন দুলাল।

দাবি পূরণ না হলে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আট দফা দাবির অন্যতম একটি হলো-উবার, পাঠাও’র মতো অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা বন্ধ করা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে-মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা আনা, ঢাকায় ৫ হাজার ও চট্টগ্রামে ৪ হাজার অটোরিকশা চালকদের নামে দেওয়া, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, সরকার নির্ধারিত জমার টাকা ঢাকায় ৯০০ ও চট্টগ্রামে ৬০০ টাকা বাস্তবায়ন করা, অবৈধ পার্কিংয়ে মামলা না দেওয়া, ঢাকায় নিবন্ধিত অটোরিকশা ঢাকা জেলার সব জায়গায় চলাচল করতে দেওয়া।

তবে সিএনজি অটোরিকশা চালকদের এই ধর্মঘট সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে না। যার প্রমাণ মিলছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ধর্মঘট নিয়ে রাজধানীর মানুষ নানা ব্যঙ্গাত্মক নানা মন্তব্য করছে সেখানে। ফেসবুক পেজে অনেকেই আজীবনের জন্য সিএনজি অটোরিকশা ধর্মঘট করার কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ