সিসি ডেস্ক, ২৮ নভেম্বর: মিয়ানমারের জনগণ গোষ্ঠীগত দ্বন্দ্ব ও প্রতিহিংসার শিকার হচ্ছে। সব জাতিগোষ্ঠীর সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। নেপিদোতে সু চির সঙ্গে বৈঠক শেষে দেয়া ভাষণে এ মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
পোপ ফ্রান্সিস বলেন, জনগণই মিয়ানমারের সম্পদ। তবে, দীর্ঘদিন তারা জাতিগত দ্বন্দের কারণে নাগরিকদের মধ্যে বিভাজন বাড়চ্ছে। পোপ তাঁর ভাষণে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে গেছেন। অন্যদিকে, সমঝোতা ও সম্প্রীতির পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সু চি।
রাখাইন রাজ্যে ২৫ আগস্টের পর শুরু হওয়া সেনা অভিযানে, বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। এ ঘটনাকে জাতিগত নিধন বলে মনে করছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে চার দিনের সফরে ইয়াংগুন পৌঁছান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।