সিসি নিউজ, ২৮ নভেম্বর: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে আবারো আইসিইউতে নেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৪ আগস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেয়া হয়েছিলো। পরে অবস্থার উন্নতি হলে ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। তার এক মাসের মধ্যে আবার তাকে আইসিইউতে নেয়া হলো।
উল্লেখ্য, নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান মেয়র আনিসুল হক (৬৫)। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।