• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ব্যবসায়ীর তিন লাখ টাকা নিয়ে প্রতারক উধাও

বিশেষ প্রতিনিধি, ২৮ নভেম্বর: প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর তিন লাখ টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক চক্র। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সোনালী ব্যাংক শাখা কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রতারণার শিকার ব্যবসায়ী সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানা দেয়া অভিযোগে জানা গেছে, সৈয়দপুর শহরের পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকার মোফাজ্জল হোসেন। পেশায় তিনি একজন পোল্ট্রি ব্যবসায়ী। শহরের বঙ্গবন্ধু সড়কে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঘটনার দিন (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি সোনালী ব্যাংক সৈয়দপুর শাখায় নিজ নামীয় ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে যায়। তিন লাখ টাকার একটি চেক দিয়ে যথারীতি টাকা নিয়ে একটি ব্যাগে ভরে ব্যাংকের ভেতরেই বসে ব্যাগ গোঁজগাজ করছিলেন। এ সময় তাঁর পাশে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি টাকা উত্তোলন করতে আসা ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে নিচে মেঝেতে টাকা পড়ে গেছে জানালে মোফাজ্জল মেঝেতে পড়ে থাকা টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর রক্ষিত তিন লাখ টাকার ব্যাগটি সহ লোকটি আর নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর তাঁর তিন লাখ টাকা সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজ মেলেনি।
এ ঘটনায় সৈয়দপুর থানায় প্রতারণার শিকার মোফাজ্জল হোসেন নিজেই একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এদিকে, অভিযোগ পেয়েই সৈয়দপুর থানা পুলিশ সোনালী ব্যাংকের শাখায় পরিদর্শন করেছেন।
সোনালী ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক বিমল চন্দ্র দেব বর্মা, ব্যাংক অভ্যন্তর থেকে এক গ্রাহকের টাকা খোয়া যাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এতে আমাদের কিছু করার নেই। ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে গ্রাহক তাঁর টাকা যথারীতি বুঝে নেয়। এর পর তা সংরক্ষণের সব দায় দায়িত্ব গ্রাহকের। আর ব্যাংকে সিসি ক্যামেরা থাকলেও তা পুরাতন হওয়ার ঠিকভাবে কাজ করছিল না। তারপরও সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে ঘটনাটি উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ