• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও পুলিশ লাইনে এএসআই’র ঝুলন্ত লাশ

সিসি নিউজ, ২৮ নভেম্বর: ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে নজলার রহমান নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনার পর পুলিশ লাইনে কোনো সংবাদকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। নিহত নজলার রহমান এএসআই হিসেবে ঠাকুরগাঁওয়ে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ লাইনের ব্যারাকে একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ