• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ৪ হত্যা মামলার রায়ে ঘাতকের মৃত্যুদন্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি, ২৯ নভেম্বর: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর- তালপাড়া আদীবাসী পল্লীতে চাঞ্চল্যকর ৪ হত্যামামলার রায়ে সুমন হেমরম নামে এক জনের মৃত্যু দন্ডাদেশ দিয়েছে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বেলা সাড়ে ১২টায়  এক জনাকীর্ন আদালতে হত্যাকান্ডের রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন মধ্যরাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালপাড়া আদীবাসী পল্লীতে ঘর জামাই সুমন যৌতুকসহ আরো সুযোগ-সুবিধা দাবী করার এক পর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে একে একে হত্যা করেন শিশু পুত্রসহ ৪ জনকে।  নিহতরা হলেন, শ্বাশুরী সন্ধ্যা রানী হাস্তা, মামা শ্বশুর লকাস হেমরম, শ্যালীকা তেরেজা মারান্ডি।  এ ঘটনায় মারাত্মক আহত হয়ে সুমনের স্ত্রী সিলভিয়া হেমরম চির পঙ্গুত্ব বরন করেন।

ঘটনার দিন সন্ধ্যায় সিলভিয়ার বাবা মানুয়েল মারান্ডি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এর ৩ মাসের মধ্যে আদালতে অভিযোগ পত্র দাখিলের পর দীর্ঘ শুনানী শেষে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম জনার্কীন আদালতে এ রায় ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড.  ও আসামী পক্ষের আইনজীবি  নূরল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ