• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা

নওশাদ আনসারী, সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত ও উত্তরবঙ্গের সর্ববহত্তম জাশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষ্যে প্রস্তুতি হিসাবে বছরের ন্যায় এবারো সৈয়দপরের আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশন সৈয়দপুর এর উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) জুমা নামাজের পর গোলাহাট রেলওয়ে কলোনী জামে মসজিদ ঈদগাহ মাঠ হতে বের হওয়া এ বিশাল মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় শহরের প্রায় দুই শতাধিক মোটর সাইকেল। নুর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্বী, নারায়ে রিসালত-ইয়া রাসুলাল্লাহ স্লোগানে মুখরিত বিশাল শোভাযাত্রায় আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিভিন্ন অংগ সংগঠন আঞ্জুমানে গাউসিয়া, আহলে বাইত ফাউন্ডেশন, গাউসিয়া কমিটি, আঞ্জুমানে আশরাফিয়া, নওজয়ানে আহলে সুন্নাত ওয়াল জামাত, নুর নাত কাউন্সিল, সামাজিক সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর সহ শহরের বিভিন্ন পাড়া মহল্লা, খানকাহ ও ধর্মীয় সংগঠনের শতাধিক মোটর সাইকেল আরোহীরা অংশগ্রহন করে। জুমা নামাজের পর পরই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোটর সাইকেল আরোহীরা গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠে এসে জমায়েত হয়। পরে বিশাল এই মোটর সাইকেল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিআরপি মোড়ে এসে সংক্ষিপ্ত মিলাদুন্নবী আলোচনার উপর বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, মালানা রিজওয়ান আল কাদরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি রেজা, সাবেক প্যানের মেয়র হিটলার চৌধুরী ভলূ, খালিদ আজম প্রমুখ।
আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ শফি রেজা জানান, ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে এই মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে আসছে। এবার আরো বেশি জাকজমকভাবে শোভাযাত্রাটি সফল হওয়ায় তিনি আগত সকলকে ধন্যবাদ জানান।
সংক্ষিপ্ত আলোচনা শেষ সালাতো সালামের পর নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য ও দেশ জাতির কল্যানে করা হয় বিশেষ মোনাজাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ