কিশোরগঞ্জ, ২ ডিসেম্বর: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন স্বামী মোশারফ। সকাল ৭টার দিকে তারাকান্দি গ্রাম ঘটে এ ঘটনা। অভিযুক্ত মবিনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন, মা তসলিমা বেগম, ছেলে নিলয় ও মেয়ে রাইসা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোশাররফের সঙ্গে তার ভতিজা মবিনের বিরোধ চলছিলো। এর জেরে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মবিন ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করেন ।
ঘটনাস্থলেই তসলিমা বেগম ও তার ৭ বছরের ছেলে মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে মারা যায় ৫ বছরের মেয়ে রাইসা।