• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত (ভিডিও)

নওশাদ/টুইংকেল, সিসি নিউজ: নীলফামরীর সৈয়দপুরে এবারো দেশের ২য় বৃহত্তম ও উত্তরবঙ্গের সর্ববৃহত্তম জাশনে জুলুস পালনের গৌরব নিয়ে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (দঃ)। কানায় কানায় পূর্ণ সৈয়দপুর রেলওয়ে মাঠে জনসমুদ্রে পরিণত হয় এদিন। বিরাট এ জাশনে জুলুসটি এক নজর দেখার জন্য আশপাশের শহর থেকেও বিপুল সংখ্যক মানুষ একত্রিত হন রেলওয়ে ময়দানে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লা, মসজিদ, খানকাহ থেকে খন্ড খন্ড মিছিলটি সৈয়দপুর রেলওয়ে ময়দানে এসে জমায়েত হয়। আজকে মোদের খুশির দিন,বিশ্ব নবীর জন্মদিন, বিশ্ব নবীর আগমন-শুভেচ্ছা স্বাগতম ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় পুরো সৈয়দপুর রেলওয়ে মাঠ। প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল সবুজ ও কালেমা খচিত পতাকা। পরে সম্মিলিতভবে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দপুর এর ব্যবস্থাপনায় বিশাল এই জাশনে জুলুসটি সৈয়দপুর রেলওয়ে মাঠে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়া বিপুল মানুষের অংশগ্রহনে গোলাহাট থেকে আসা আলা হযরত ইমাম আহমাদ রেজা ফাউন্ডেশনের শোভাযাত্রাটি ছিল দেখার মত।
উত্তরবঙ্গের সর্ববৃহত এ জাশনে জুলুসে শহরের বিভিন্ন ধর্মীয়, সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও অংশগ্রহন করেন। গাউসিয়া কমিটি, আহলে বাইত ফাউন্ডেশন, আঞ্জুমানে আশরাফিয়া, ফায়জানে তেগিয়া, ফায়জানে ইমামে আজম আবু হানিাফা, আঞ্জুমানে আউলিয়া, সহ শহরের সব তরিকতপন্থি খানকা ও বিভিন্ন পাড়া মহল্লাসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত অনুসারী হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বিরাট এ জাশনে জুলুসে অংশগ্রহন করেন।
পরে জুলুস শেষে সৈয়দপুর রেলওয়ে ময়দানে সংক্ষিপ্ত মিলাদ আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু প্রমুখ। এছাড়া জুলুসে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। শুরুতে কুরআন তিলাওয়াত করেন ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিত রেজভী, বয়ান করেন মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী এবং নাত পরিবেশন করেন শহরের প্রসিদ্ধ নাতখাঁ হায়দার আলী এমাদী ও আনোয়ার আশরাফী। বক্তেব্যে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে নিগৃহিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানান বক্তারা।
বয়ানের পর পরই সালাতো সালাম শেষে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের জন্য, দেশ জাতির কল্যানে মোনাজাত করেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর জেলা শাখার সভাপতি আলহাজ শাহ সুফী গোলাম জ্বীলানী তেগী।
উল্লেখ্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ (দঃ) এর পবিত্র মিলাদুন্নবী সৈয়দপুরে যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। মিলাদুন্নবীর চাঁদ দেখার সাথে সাথে শহরের বিভিন্ন সড়কে নির্মান করা হয় বড় বড় তোরন। মসজিদ মাদ্রাসা পাড়া মহল্লাকে করা হয় বিশেষ আলোকসজ্জা। শহরের প্রতিটি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন:

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ