সিসি নিউজ, ২ ডিসেম্বর: নীলফামারীর জলঢাকায় পাখি শিকারের সময় কাঁঠালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ জলঢাকা উপজেলা শাখার দপ্তর সম্পাদক সোহরাব হোসেন তুহিনের গুলিতে দুলাল চন্দ্র (৪০) নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের দলবাড়ী নামক বিলে ওই ঘটনা ঘটে। গুরুতর অাহত ওই কৃষককে রংপুর শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাতে পুলিশ ওই চেয়ারম্যানের দোনালা বন্দুকসহ ৮৮ঠি কার্তুজ জব্দ করেছে।