• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে প্রতিবন্ধী দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর), ৩ নভেম্বর: সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজন করে আলোচনা সভা, র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রতিবন্ধীদের নিয়ে এক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ নেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়।
আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্ট ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি কাজী মোসলেম উদ্দীন, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, ক্যাশিয়ার শান্তি রানী, কাম টু ওয়ার্কের প্রোগ্রাম কর্মকর্তা সাজ্জাদ আলী ও লেপ্রয়েন্সী মিশন নীলফামারীর বিনয় সিনহা প্রমুখ। দুপুরে আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ