রংপুর, ৩ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন সরে দাঁড়ালেন ১০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী। আজ বিকেল পাঁচটার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেন তারা।
বর্তমানে এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদের প্রার্থী রয়েছেন ২১১ জন। এ ছাড়া মেয়র পদের প্রার্থী আছেন ৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৬৫ জন। প্রার্থীদের আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন।
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ।