• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংসদ শওকতকে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

সিসি নিউজ, ৪ ডিসেম্বর: দুদকের দায়ের করা দুই মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীকে দুই মাসের মধ্যে ৫ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এই সময়ের মধ্যে টাকা না দিতে পারলে তার জামিন বাতিল হবে বলেও জানিয়েছে আদালত।
সোমবার সকালে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাসহ পাঁচ সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংসদ সদস্য শওকতের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দেন। এর আগে গত ২২ অক্টোবর হাইকোর্ট শওকত চৌধুরীকে ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়।
এতে ব্যর্থ হলে নিম্ন আদালতে তাঁকে দেওয়া জামিন বাতিল হবে বলেও জানায় হাইকোর্ট। শওকত চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ১২০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে মামলা করে দুদক। এছাড়া তার বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের আরেকটি মামলা আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ