• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা

সিসি নিউজ, ৪ নভেম্বর: আনিসুল হকের মৃত্যুতে উত্তর ঢাকায় মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর ফলে নির্ধারিত ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে মেয়র পদে উপনির্বাচন। প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে সরকার।
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়রে আনিসুল হক মারা যান ৩০ নভেম্বর। এরপরেই উত্তর ঢাকায় নতুন নির্বাচন নিয়ে শুরু হয় আলোচনা। নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দীন আহমদ রোববার জানান, উপনির্বাচনের প্রস্তুতি নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন তারা।
এর পরদিনই স্থানীয় সরকারমন্ত্রী জানালেন, ঢাকা উত্তরের মেয়র পদ রোববারই শূন্য ঘোষণা করা হয়েছে।
মেয়রপদ শূন্য ঘোষণার ফলে আগামী ৯০ দিনের মধ্যে উত্তর ঢাকায় মেয়র পদে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, ভোটের আগে মেয়র প্রার্থীরা অন্তত ৪৫ দিন প্রচার চালানোর সময় পাবেন।
আনিসুল হক অসুস্থ হওয়ার পর ঢাকা উত্তর সিটিতে তিনজনের প্যানেল মেয়র নির্বাচন করা হয়। তাদের মধ্যে এখন মেয়রের দায়িত্বপালন করছেন বাড্ডার ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ