• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

ঢাকা, ৬ ডিসেম্বর: রাজধানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ভিয়েতনামের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৭০)। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার ধানমণ্ডি থানায় একটি জিডি দায়ের করা হয় (জিডি নম্বর-২১৩)।

ধানমণ্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডি দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকাল ৫টায় ধানমণ্ডির ৯/এ রোডের ৮৯ নম্বর বাড়ির ২/এ নম্বর ফ্ল্যাট থেকে মারুফ জামান বিমানবন্দরের উদ্দেশ্যে বের হন। তার মেয়ে সামিহা জামান বিদেশ থেকে সন্ধ্যা ৭টায় বিমান বন্দরে পৌঁছানোর কথা।

কিন্তু সে পৌঁছালেও তার বাবা তাকে রিসিভ করার জন্য সেখানে যাননি। এরপর অনেক খোঁজাখুঁজি করে মারুফ জামানের কোনো অবস্থান নিশ্চিত না করতে পেরে এদিন থানায় জিডি দায়ের করে তার পরিবার।

তবে পারিবারিক সূত্রে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। জানা যায়, সোমবার গভীর রাতে মারুফ জামান বাসায় ফোন করে তার রুমে থাকা ল্যাপটপ ও কম্পিউটারের হার্ডডিস্ক অজ্ঞাত এক ব্যক্তিকে দিতে বলেন। ওইদিন রাত ২টার দিকে সেই ব্যক্তি তার বাসায় গিয়ে সেগুলো নিয়ে যায়।

এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে খিলক্ষেত এলাকা থেকে মারুফ জামানের ব্যক্তিগত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মারুফ জামানের সর্বশেষ অবস্থান ছিল সোমবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে কাওলা, দক্ষিণখান এলাকায়। এরপর থেকেই তার আর কোনো হদিস পাওয়া যায়নি।

উল্লেখ্য, মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৭৩ সালে সেনা কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে আত্মীকরণ হন। সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ