• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ০৬ ডিসেম্বর: প্রায় আট মাস পর সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফর সম্পর্কে জানাতে এই সম্মেলন।
ভারত সফর শেষে গত ১১ এপ্রিল সর্বশেষ সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার এবারের কম্বোডিয়া সফরে নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে।
গত রবিবার কম্বোডিয়ার রাজধানী নম পেনে পৌঁছে শেখ হাসিনা কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে এবং কম্বোডিয়ার জাতির পিতা প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি কম্বোডিয়ার গণহত্যা জাদুঘর পরিদর্শন করেন।
সেদিন সন্ধ্যায় কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া একটি নৈশভোজে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পিস প্যালেসে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বি-পক্ষীয় বৈঠক হয়। পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথ বিবৃতিতে দুই দেশের সহযোগিতার সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ