• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিএনপির মেয়র প্রার্থীকে ইসির নোটিশ

রংপুর, ৬ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলাকে পত্রিকায় প্রকাশিত একটি মিটিংয়ের ছবির বিষয়ে ব্যাখা চেয়ে একটি নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার এ নোটিশ দেয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, একটি পত্রিকায় ছবি ছাপা হয়েছে বাবলা মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন। কিন্তু সেটি কিসের ছবি তা উল্লেখ নেই। এ বিষয়ে কোনো প্রার্থী অভিযোগ করেননি। আমরা নিয়মানুযায়ী পত্রিকা দেখে তাকে কিসের মিটিং ছিল, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছি তিন দিনের মধ্যে। তিনি বলেন, প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন। এটা খুব আশার দিক। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ চলছে।

এ ব্যপারে বাবলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, আমরা নির্বাচন পরিচালনা কমিটির সভা করেছি পার্টি অফিসে। সেই ছবি বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। নিউজ ছাপা হয়েছে। সেখানে খুব স্পষ্ট করেই বলা আছে কিসের মিটিং। তবুও নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে ব্যাখ্যা চেয়ে আমাদেরকে চিঠি দিয়েছে। আমরা চিঠির যথাযথ ব্যখ্যা যথাসময়ে দেবো। তিনি বলেন, অনেক প্রার্থী আচরণবিধি লংঘন করছেন। সে বিষয়টিকে নির্বাচন কমিশনের স্বপ্রণোদিত হয়ে ব্যাখা চাওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ