• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুধবার মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

ঢাকা, ০৮ ডিসেম্বর : ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় আগামী বুধবার বেলা ১১টায় ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাবে হেফাজতে ইসলাম।
বুধবার বেলা ১১টায় দূতাবাস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা নূর হোসেন কাসেমি।
আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় হেফাজত নেতা নূর হোসেন কাসেমি। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে ঢাকায় এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
কাসেমি বলেন, যতদিন পর্যন্ত রাজধানীর (জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি) এই সিদ্ধান্ত পরিবর্তন না হবে, আমাদের সংগ্রাম চলবেই। আপনারা আগামী বুধবারের কর্মসূচি সফল করে এই সিদ্ধান্তকে সমর্থনকারী আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল করে এবং মোনাজাত করে।
এদিকে একই দাবিতে সড়ক বন্ধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ।
দুপুর পৌনে ২টা থেকে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় বেরিকেড দিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটের বাইরে দুই পাশের সড়কে অবস্থান নিয়েছে তারা। দুই সড়কের অভিমুখে বেরিকেড দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। মিছিল নিয়ে তাদের বাইতুল মোকাররম সড়কের বাইরে যেতে দেয়া হবে না।
প্রসঙ্গত, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলোর আহ্বানের তোয়াক্কা না করেই ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ