চট্টগ্রাম, ১০ ডিসেম্বর: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেফতার করেছে।
আজ রবিবার দুপুরে দুর্নীতির মামলায় তাদের সিডিএ ভবন থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন- সিডিএ’র সহকারী প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফুল কবির বলেন, জরুরি অবস্থার সময় সিডিএ’র বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ১৫টি বিচারাধীন আছে। ১৫টি তদন্তাধীন আছে। দন্তাধীন মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে সিডিএ’র তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে।