• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামীর অবৈধ সম্পদের দায়ে ভূগছেন শতাধিক নারী

সিসি ডেস্ক, ১৩ ডিসেম্বর: আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়িয়েছেন একশর বেশি নারী। মূলত স্বামীর অবৈধ সম্পদ তাদের নামে থাকায় আসামি হয়েছেন ওইসব নারী। দুদক বলছে এসব আসামির অনেকেই নিরপরাধ।
স্ত্রীর নামে অবৈধ সম্পদ রেখে আইনের চোখ ফাঁকি দেয়া একটি পুরোনো কৌশল। সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের স্ত্রীর নামে দেখা যায় অনেক সম্পদ। যদিও এসব নারীর অনেকেরই আয়ের বৈধ উৎস খুজে পাওয়া যায় না।
দুদক কোন ব্যক্তির অবৈধ সম্পদের অনুসন্ধানে নামলে ওই ব্যক্তির স্ত্রীর টেক্সফাইলও তলব করে। আয়ের সঙ্গে সম্পদের গরমিল হলে আসামি হন স্ত্রীও।
অনেকে স্ত্রীর নামে অবৈধ সম্পদ জমা করে তাদের কিছুই জানায় না। এটি এক ধরনের প্রতারণা বলে মনে করেন দুদক চেয়ারম্যান।
এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় পরিবারের সদস্যদের সচেতন হওয়া দরকার বলে মনে করে টিআইবি।
মানবিক দিক বিবেচনায় বেশিরভাগ নারী আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানান দুদক চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ