• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

সিসি নিউজ, ১৩ ডিসেম্বর: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।
গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ