ঢাকা, ১৪ ডিসেম্বর: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হতে ৯৬ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার(এসপি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২০১৭ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
এই ৯৬ জনের মধ্যে তিনজন পুলিশ সুপারের চলতি দায়িত্ব পালন করছে। তারা হলেন পুলিশ স্টাফ কলেজের ইকবাল হোসেন, ঢাকা রেঞ্জ অফিসের আবুল বাশার তালুকদার এবং এনটিএমএস’র আব্দুল মান্নান মিয়া।
পদোন্নতি পেয়ে পঞ্চম গ্রেডে গেলেও এই কর্মকর্তাদের বর্তমানে যে যে পদে দায়িত্ব পালন করছেন, তা চালিয়ে যেতে বলা হয়েছে। যার অর্থ দাঁড়ায় পুলিশ সুপারের ওই পরিমাণ পদ বর্তমানে খালি নেই।