• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ভুট্টা চাষে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারী প্রতিনিধি: ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে প্রদর্শণী প্লট করার জন্য বীজ ও সার দিয়েছে সদর উপজেলা কৃষি অফিস।
বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী উপ-পরিচালকের কার্যালয়ের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আফতাব হোসেন প্রধান অতিথি থেকে সার বীজ তুলে দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণে প্রদর্শণী বাস্তবায়নের জন্য সদরের ৮০জনকে বিনামুল্যে ভুট্টা বীজ ও সার দেয়া হয়।
কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, তামাক চাষে নিরুৎসাহিত করতে মুলত ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে মন্ত্রনালয়ের এটি উদ্যোগ। ৫০শতক জমিতে প্রতিজন কৃষক প্রদর্শণী প্লট করবেন বীজ দিয়ে।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর আহমেদ সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন জানান, প্রতিজন কৃষককে ৪কেজি ভুট্টা বীজ, ইউরিয়া সার ১শ কেজি, এমওপি ৪০কেজি, টিএসপি ৫০কেজি, জিপসাম ৫০কেজি, বোরিক এসিড আড়াই কেজি, ম্যাগনেসিয়াম সালফেট ১০কেজি, দস্তা আড়াই কেজি, ছত্রাক নাশক ১শ মিলিগ্রাম, কীটনাশক ১শ মিলিগ্রাম ও সাইনবোর্ড ১টি দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ