• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিলেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ ডিসেম্বর: আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। তার হাত ধরে ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের নেতৃত্বে এলো নেহরু-গান্ধী পরিবারের চতুর্থ প্রজন্ম। দায়িত্ব নিয়ে পূর্বসুরীদের পদাঙ্ক অনুসরনের ঘোষণা দেন রাহুল।
সাতচল্লিশ-বছর বয়সী রাহুল গান্ধী উত্তরপ্রদেশের আমেথি থেকে নির্বাচিত এমপির দায়িত্ব পালন করে আসছেন টানা সাড়ে ১৩ বছর। কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে আছেন চার বছরের বেশি সময় ধরে।
সাম্প্রতিক সময়ে সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার খবরের পাশাপাশি গুঞ্জন ছিল যেকোনদিন নেতৃত্বে আসবেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী রাজনৈতিকভাবে অপরিপক্ব, বহুদিন ধরেই তার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আসছে বিজেপি। কংগ্রেসের বংশানুক্রমিক নেতৃত্ব নিয়েও প্রশ্ন তাদের। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য রাহুলের দুর্বল নেতৃত্বকেই দায়ি করেন অনেকে।
তবে নতুনদের সুযোগ দেয়ার ক্ষেত্রে সুনাম রয়েছে কংগ্রেস সহসভাপতির। রাহুলের আন্তরিকতা, দূরদৃষ্টি নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই তার সমর্থকদের।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাহুল এমন এক সময়ে দায়িত্ব আসছেন যখন দলের অবস্থা নড়বড়ে। লোকসভায় তাদের মাত্র ৪৬ জন এমপি রয়েছে। তবে কংগ্রেস নেতাদের দাবি রাহুলের নেতৃত্বের ফলাফল পাওয়া যাবে গুজরাট বিধানসভা নির্বাচনেই।
১৮৮৫ সালে প্রতিষ্ঠিত কংগ্রেসের নেতৃত্বে ছিল অনেকেই। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকে বেশির ভাগ সময় কংগ্রেসের নেতৃত্বে থেকেছে নেহরু-গান্ধী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ