• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্ত্রী হত্যার দায় স্বীকার: সাবেক ইউপি চেয়ারম্যানের নামে মামলা

সিসি নিউজ, ১৮ ডিসেম্বর: স্ত্রী ইসমত আরাকে হত্যার অভিযোগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে প্রধান আসামী করে থানায় মামলা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে নিহত ইসমত আরার ভাই মইনুল হক চৌধুরী নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়েছে। বাদীর বাড়ি নওগাঁ জেলা সদরের দক্ষিণ হাটে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা মামলার বিষয়টি নিশ্চিত করে সিসি নিউজকে জানান, আটক শফিকুল ইসলাম পুলিশের কাছে স্ত্রী ইসমত আরাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে। তিনি জানান, আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য যে,গতকাল রোববার সকালে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় নিজ বাসার পিছনে প্রায় ৫০ গজ দূরে একটি নির্মানাধীন বাসার একটি কক্ষ থেকে গৃহবধু ইসমত আরার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে তাৎক্ষনিক আটক করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ